শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের চৌধুরী বাজারে পাহারাদার নেই, চুরি আতঙ্কে ব্যবসায়ীরা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের চৌধুরী বাজারে পাহারাদার নেই, চুরি আতঙ্কে ব্যবসায়ীরা
১১১১ বার পঠিত
বুধবার ● ১৬ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরের চৌধুরী বাজারে পাহারাদার নেই, চুরি আতঙ্কে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, নিউজ

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চৌধুরী বাজারে দুই মাস ধরে পাহারাদার নেই। বাজার ব্যবস্থাপনার কমিটির দায়িত্ব অবহেলা এবং বিভিন্ন গ্রুপিংয়ের কারনে চুরি আতঙ্কে রয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের বরাবরে একটি লিখিত অভিযোগ করেন ওই বাজারের ব্যবসায়ীদের পক্ষে মাস্টার ফার্মেসীর সত্ত্বাধিকারী মাস্টার আ. রহিম।

জানা যায়, ১০ বছর আগে উপজেলার চৌধুরী বাজারে ম্যানেজিং কমিটির ভোট হয়। ওই ভোটে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া সভাপতি ও নুরুন নবী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুই তিন বছর ভালভাবে ওই কমিটি তাদের কার্যকম পরিচালনা করলেও পরে বিভিন্ন অনিয়মে কারণে ব্যবসায়ীদের মাঝে গ্রুপিং শুরু হয়। এতে প্রতিনিয়ত ওই বাজারে চুরি বাড়তে থাকে।

ব্যবসায়ীরা বলেন, গত দুই বছরে ওই বাজারে সেকান্তর কসমেটিক, মাস্টার ফার্মেসী, জামাল টেলিকম, নাজমা মেশিনারিজ, রাকিব বস্ত্র বিতান ও রাসেল ডেকোরেটরসহ অনেক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগট টাকাসহ ১০লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল লুটে নেয় চোরের দল। বাজারে পাহারাদার থাকার পরও চুরি বাড়তে থাকায় তারা কমিটির লোকদের দায়ি করছেন।

ওই বাজারের মাস্টার ফার্মেসীর সত্ত্বাধিকারী মাস্টার আ রহিম বলেন, বাজার কমিটির বিভিন্ন অনিয়মের কারণে চুরি বাড়ছে। বর্তমানে বাজারে কোন পাহারাদার নেই। ব্যবসায়ীদের সাথে আলাপ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দিয়েছেন তিনি। তার দাবি ইউএনও স্যার এ বিষয়ে একটু তদারকি করলে বাজারে কোন অনিয়ম থাকবে না।

বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুন নবী মামুন বলেন, এ অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না। বাজারে কোন আয় না থাকায় পাহারাদার বাদ দেওয়া হয়েছে।

বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চরমার্টিন ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপিংয়ের কারণে সমস্যা বাড়ছে। এ বিষয়ে ইউএনও স্যারের সাথে কথা বলে সমস্যা উত্তরণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, আমি এখনো ডাক ফাইল দেখিনি। অভিযোগ কপি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ