শিরোনাম:
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » বুধবার সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ
প্রথম পাতা » জাতীয় » বুধবার সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ
১৫৬৫ বার পঠিত
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুধবার সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক

---

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আগামী ১৩ই জানুয়ারি বুধবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ২০০৭ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশের সংবিধান লংঘন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাংলাদেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে সংবিধানসম্মত তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে বেআইনি সেনাসমর্থিত সরকার গঠন করা হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মীকে মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়। এর মূল লক্ষ্য ছিল জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা।
মির্জা ফখরুল বলেন, ১/১১’র বেআইনি সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের নীলনকশা বাস্তবায়ন করে। অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তারই ধারাবাহিকতায় এদেশের মানুষের গণতন্ত্রকে হত্যা করে বেআইনি শাসন জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।
গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বেআইনি নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টকে দলীয়করণ করেছে। মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ভূলুণ্ঠিত হয়েছে। দলীয় সন্ত্রাসী বৃদ্ধি পেয়েছে। তাই ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখের এই দিনকে স্মরণ করিয়ে দেয়। ষড়যন্ত্রের এই দিনে আওয়ামী লীগের কলঙ্কিত রাজনীতির প্রতিবাদে আগামীকাল সোমবার বিএনপি’র কেন্দ্রীয় পর্যায়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের একে অপরের ওপর দোষারোপের কথার প্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন, এটা হচ্ছে বর্তমান সরকারের সর্বদিকে দুর্নীতির গ্রাস-এর একটি চিত্র। সেটি প্রকাশিত হচ্ছে।একজন সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের বিরুদ্ধে অভিযোগ এতেই প্রমাণিত হচ্ছে যে, আসলে এর আগে কি হয়েছে, এখন কি হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি বিবৃতিতে বলেছেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করেছেন। এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, কথাটা একটা হাস্যকর ছাড়া কিছুই নয়। একটা দেশের প্রধানমন্ত্রী যখন এভাবে মিথ্যা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্তি করেন, সেটা তো নিঃসন্দেহে কখনোই গ্রহণযোগ্য হবে না।
সূত্র : মানবজমিন





জাতীয় এর আরও খবর

কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার
কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আর্কাইভ