শিরোনাম:
ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১৯ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » যৌতুক না পেয়ে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » যৌতুক না পেয়ে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ
৯৩২ বার পঠিত
রবিবার ● ১৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌতুক না পেয়ে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরের বসতঘরে পুড়ে দেয়ার অভিযোগ উঠেছে মেয়ের জামাই আব্দুল মান্নানের বিরুদ্ধে। আগুনে ঘর সহ ঘরে থাকা সকল ধরনের মালামাল আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয় বলে দাবী ভুক্তভোগী পরিনারের। তবে ঘরে কেউ না থাকা হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মেয়ের নানা আলী হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। শনিবার সকালে পুড়ে যাওয়ার ঘটনা সাংবাদিকদের নিশ্চিত করেছে কমলনগর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান।  এর আগ গত মঙ্গলনার(১৪ জুন) গভীর রাতে আগুনের ঘটনা ঘটে।

 

জানাগেছে, উপজেলার চর লরেন্স এলাকার মৃত মোঃ দুলালের মেয়ে নুপুরের সাথে ৫ বছর আগে তোরাবগন্জ এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল মান্নানের ৩ লক্ষ টাকা দেনমোহরের নোটারী পাবলিক লক্ষ্মীপুর আদালতে বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছরের একটা প্রতিবন্ধী ছেলে সন্তানও রয়েছে। বিয়ের কিছু দিন পর মেয়ের সুখের কথা চিন্তা করে মেয়ের জামাইকে বিদেশ (আবুধাবি) পাঠায় শ্বশুর পক্ষ। বিদেশে থাকা অবস্থায় স্ত্রীর নগ্ন ছবি মোবাইলে চেয়ে নিয়ে তার সাথে থাকা বন্ধুদের দেখান। বিষয়টি জানা জানি হলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর পর গত বছরের নভেম্বর মাসে মান্নান দেশে আসলে আবারও নগ্ন ছবির বিষয়ে কথা উঠলে স্ত্রীকে মারধর করে সে।

 

ভুক্তভোগী নুপুর বলেন, আমার স্বামী বিদেশ থাকা অবস্থায় বিভিন্ন সময় নগ্ন ছবি পাঠাইতে বলতেন। আমি রাজি থাকতাম না। এরপরে বিভিন্ন গালমন্দ হুমকি-ধমকি দিত। পরবর্তীতে ভয়ে দিয়ে দেই। আমার স্বামী এসব ছবি আমাদের পরিবারের লোকজন সহ তার বিভিন্ন বন্ধু-বান্ধবদেরকে পাঠাইতো। এরপর দেশে এসে আমার সাথে ভালো আচরণ না করে মারধর করতো, তাকে এক লক্ষ টাকা দিতে বলে। আমি দিতে পারি না বলে আমাকে বেদম মারধর করতো, পরবর্তীতে আমার নানা আমাকে নিয়ে আসে। এরপর মোবাইল ফোন এবং সরাসরি এসে আমাকে আমার সন্তানকে এবং আমার ঘর পুড়িয়ে দিবে বলে হুমকি দিতেন। একদিন পরেই সত্যি আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন আমরা ঘরে কেউ ছিলাম না। সে আবারও হুমকি দেয় আমাকে আমার প্রতিবন্ধী সন্তানকে পেট্রোলের আগুনে পুড়িয়ে মারবে।

 

নুপুরের মা শাহিদা বলেন, মেয়ের জামাই মান্নান দুইদিন আগে হুমকি দিয়েছে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারবে। তিনদিনের মাথায় সত্যি আগুন দিয়ে বসতঘর ছাঁই করে দিয়েছে। পার্শ্ববর্তী দালান ঘরে ঘুমানোর কারনে আগুন লাগানোর সময় তারা কাউকে দেখিনি। তবে এর আগেই পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলবে বলে মান্নান হুমকি দেয়।

 এ বিষয়ে মুঠোফোনে  সকল অভিযোগ অস্বীকার করে মানান বলেন, আমাকে ফাঁসাতে তারা এ সব অপকর্ম করছে। আমি এর কিছুই জানিনা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা কমলনগরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান ‎ দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান ‎ কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান ‎
কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎

আর্কাইভ