মঙ্গলবার ● ২৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সর্বশেষ » মগ্নতা
মগ্নতা
কবি সুব্রত ভট্টাচার্য (ঋক তান)
![]()
ম্যারাথন ঘেরাটোপে আটকে গেলাম
মাথার উপর গাছের পাতাটা দাউ দাউ করে জ্বলছে
শ্রেয়ার শরীরে লেগে থাকা অনামিকার
হীরক দ্যুতি মগ্নতার ফ্রেমে বড্ড চক চক করছে।
নীল সমুদ্রের জল তরঙ্গে
ভাটিয়ালি সুর আজ কেমন যেনো বেসুরো
একটানা শব্দ খোদাই করার আওয়াজ স্রোতের কল্লোলের মতো বাজছে ।
মাছ খাদক চিল অবমুক্ত হয়ে
শিকারের অপেক্ষায় ।
এখন মুখোশ বিহীন সংশয় শূন্য বন্ধু নির্দেশিত নির্দয় দূরত্ব অনন্ত,অসীম,নিঃসঙ্গতা
বৃষ্টি নামে, ফুটো ছাতার ফাঁক গলে জলে ভেজে আর একটা পৃথিবী।।





দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : ইসমাইল জবিউল্লাহ
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা আছে, বাস্তবায়ন কোথায়?
কমলনগরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে ভবন নির্মাণের অভিযোগ
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
আবারও ফিরছে ‘গ্রাম সরকার’, থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষক
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা 