মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » জাতীয় » দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : ইসমাইল জবিউল্লাহ
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : ইসমাইল জবিউল্লাহ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রীর (পদ মর্যাদা) ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা হবে, মতবিরোধ হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে দেশটা আমাদের সকলের। তাই বিশেষ মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাই চায়। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে শৈশবের স্থান নানা বাড়িতে তার মায়ের কবর জেয়ারত করতে এসে এক সুধী সমাবেশে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সবার প্রতি আমাদের ম্যাসেজ হচ্ছে দেশকে এগিয়ে নিতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহন দরকার। আমরা মিলে মিশে এ দেশের জন্য কাজ করতে চাই। আমরা যে মতেরই হইনা কেন; আমাদের সকলের মাথায় থাকতে হবে সবার আগে বাংলাদেশ। ওই সময় তিনি জনগণের কাঙ্খিত দাবি ভুলুয়া নদী পুন:খননের প্রকল্পের কাজ খুব শীগ্রই শুরু হবে বলে আশ্বাস দেন।
মাস্টার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামছুল আলম, রামগতির সাবেক মেয়র শাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, চট্টগ্রামস্থ রামগতি-কমলনগর সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাতেন বিপ্লব ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।





কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ 