সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
কমলনগরে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (৩৮) নামে এক তরকারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার হাজিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম রামগতি উপজেলা আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রাম এলাকার খোরশেদ আলমের ছেলে।
জানা যায়, সোমবার ভোরে রামগতি উপজেলার আলেকজান্ডার বাজার থেকে মনির কাঁচা তরকারী কিনতে পিকআপ যোগে লক্ষ্মীপুরের পিয়ারাপুর যাচ্ছিলেন। পথিমধ্যে হাজিরহাট বাজারে তাদের পিকআপটি দাড়ালে পিছনের দিক থেকে একটি মালবাহী ট্রাক এসে ধাক্কা দেয়। এ সময় পিকআপের সামনে বসা মনির মারাত্মক জখম হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সম্মতিতে মনিরুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে।





কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন 