শিরোনাম:
●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ ●   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ ●   কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ ●   প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ●   শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ধর্ষণের মিথ্যা মামলায় কলেজ ছাত্র কারাগারে, প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » ধর্ষণের মিথ্যা মামলায় কলেজ ছাত্র কারাগারে, প্রতিবাদে মানববন্ধন
৩১২ বার পঠিত
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণের মিথ্যা মামলায় কলেজ ছাত্র কারাগারে, প্রতিবাদে মানববন্ধন

 নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ধর্ষণের মিথ্যা মামলায় কলেজ ছাত্র মো.মাকছুদুর রহমান রনি ও শ্রমিক মো.আশরাফকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার চর কাদিরার ইউনিয়নের চর বসু এলাকায় ওই মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মামলার বাদি সামছুল আলমের বাড়ি পাশে মো.মাকছুদুর রহমান রনিদের কৃষি জমি রয়েছে। ওই জমিতে চাষাবাদ করতে গেলে ফসল নষ্ট করে সামছুল আলমের পরিবার। এতে দীর্ঘ দিন থেকে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে । গত ৯ডিসেম্বর সামছুল আলমের বসত ঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৫ডিসেম্বর স্থানীয় রামগতি উপজেলা সেনা ক্যাম্পে কলেজ ছাত্র মো.মাকছুদুর রহমান রনি ও শ্রমিক মো.আশরাফের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন সামছুল আলম। পরবর্তিতে ১৮ডিসেম্বর একই ব্যক্তি কমলনগর থানায় চুরির অভিযোগ বাদ দিয়ে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ওই মামলায় কলেজ পড়ুয়া রনি ও শ্রমিক আশরাফকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

ওই এলাকার আনোয়ার হোসেন বলেন, রনিদের পরিবার খুবই সহজ-সরল জীবন যাপন করেন। এলাকায় তাদের নামে বিগত ৪০ বছরে কেউ কোন দুর্নাম ছড়াতে পারেনি। তাদের বিরুদ্ধে যড়যন্ত্র করা হয়েছে। তিনি এ মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করেন।

কলেজ ছাত্র মো.মাকছুদুর রহমান রনির বাবা মো. সাহাজান বলেন, চুরির মিথ্যা অভিযোগকে ধর্ষণ সাজিয়ে তার কলেজ পড়ুয়া ছেলেকে জেলে পাঠানো হয়েছে। তার ছেলে নির্দোষ, তার মুক্তি চান তিনি।

দিন মজুর আশরাফের বাবা মো.ইব্রাহিম বলেন, তার ছেলে দিনমজুরের কাজ করেন। ছেলের বিরুদ্ধে ধর্ষণের সাজানো মামলা করা হয়েছে। তিনি প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনি সহায়তা চান প্রশাসনের কাছে।

এ বিষয়ে মামলার বাদী সামছুল আলম জানান, সেনা ক্যাম্পে ১৫ডিসেম্বর মো.মাকছুদুর রহমান রনি ও আশরাফের বিরুদ্ধে চুরির যে অভিযোগটি তিনি দিয়েছেন এটা টাইপে ভুল করা হয়েছে। পরবর্তীতে তিনি থানায় ধর্ষণের মামলা করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগকারীর এজাহারের ভিত্তিতে দুই জনকে জেলে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রকৃত তদন্ত চলছে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎
শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই :  এ আর হাফিজ উল্লাহ ‎ ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ ‎
ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎

আর্কাইভ