শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » জাতীয় » জনগণের ক্ষমতায়নের পথনির্দেশনা দিতে হবে : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
প্রথম পাতা » জাতীয় » জনগণের ক্ষমতায়নের পথনির্দেশনা দিতে হবে : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
৮৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের ক্ষমতায়নের পথনির্দেশনা দিতে হবে : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

ঢাকা : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগাতে না পারলে তা হবে খুবই আত্মঘাতী। সংস্কার কে অতিক্রম করে পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরে গেলে জনগণের ক্ষমতায়নকে চিরতরে ধ্বংস করে রাষ্ট্রকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।

তিনি আরো বলেন জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্যে জেএসডি ২৫ দফা সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা উত্থাপন করেছে তাতে আমাদের অগ্রযাত্রার পথনির্দেশনার উপকরণ রয়েছে। সকল ধরনের সংস্কারে জনগণের ক্ষমতায়নের পথনির্দেশনা থাকতে হবে। দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাপনার বিপরীতে জনগণের অংশগ্রহণমূল রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে এই শাসন ক্ষমতার রূপান্তর ঘটবে। সংসদের উচ্চকক্ষ, নয়টি প্রদেশ, স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন সহ প্রশাসনের সকল স্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধি নিশ্চিত হলে এক অভূতপূর্ব অগ্রগতি সাধিত হবে।

আজ কুমিল্লায় ‘সংবিধান সংস্কার: জেএসডির প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা তানিয়া রব বলেন সরকারকে অস্থির করবার জন্য দেশী বিদেশী ষড়যন্ত্র চক্রান্ত চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাকে ব্যার্থ করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা উস্কানিতে তৈরি করছে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কুমিল্লার গর্জনখোলার আমবাগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জেএসডি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের মোহন।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু,সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা,আবদুস সোবহান,শাহ্ মোহাম্মদ সেলিম,শেখ আবদুল মান্নান, ওমর ফারুক তাপশ,শহীদুল ইসলাম বাবলু,রফিকুল ইসলাম প্রমুখ।





জাতীয় এর আরও খবর

‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ
শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই :  এ আর হাফিজ উল্লাহ ‎ ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ ‎
ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎

আর্কাইভ