বুধবার ● ২৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোতাহার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ছোট ভাই এবং হাজিরহাট বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী।
পুলিশ জানায়, সরকার পতনের আগের দিন লক্ষ্মীপর শহরে সাবেক উপজেলা চেয়ারম্যান সালা উদ্দিন টিপুসহ ৪শ’থেকে ৫শ’ সন্ত্রাসী একত্রিত হয়ে সাধারণ জনগনের ওপর গুলি চালায়। এ সময় পুলিশসহ অনেক হতাহতের ঘটনা ঘটে। পরে ১৭ই সেপ্টেম্বর জেলা শহরের আল সবুজ ভূঁইয়া সালা উদ্দিন টিপুকে এক নাম্বার আসামী এবং ১৬৩ জনের উল্লেখ করে লক্ষ্মীপুর অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আমলী অঞ্চল আদালতে একটি মামলা করে এবং অজ্ঞাত নামা আরো ৩০০থেকে ৩৫০ আসামী করা হয়। ওই মামলায় মোতাহারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, লক্ষ্মীপুর সদর থানার নির্দেশে মোতাহারকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন
কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত 