শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু
১০৭১ বার পঠিত
শনিবার ● ৬ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) :  লক্ষ্মীপুরের কমলনগরে একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। শনিবার  সকালে উপজেলার কড়ইতলা বাজারের লাইফ লাইন হাসপাতালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নবজাতকের স্বজনেরা হাসপাতালটিতে অবস্থান নেন। এনিয়ে হাসপাতাল প্রাঙ্গণে উত্তজেনার সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নবজাতকের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার চরপাগলা এলাকার ওমান প্রবাসী ইব্রাহীম খলিলের স্ত্রী শারমিন আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। এ সময় স্বজনেরা তাকে উপজেলার কড়ইতলা লাইফ লাইন হাসপাতালে ভর্তি করেন। পরদিন শুক্রবার রাতে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় শারমিন। কিন্তু  ভোর রাতে নবজাতকের শাসকষ্টসহ বিভিন্ন সমস্যা দেখা দিলে স্বজনরা বিষয়টি নার্স ও চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানালেও তারা কোনো গুরুত্ব দেয়নি। এতে শিশুর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। একপর্যায়ে দায়িত্বরত চিকিৎসক এসে শিশুটিকে লক্ষ্মীপুর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎস্যক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নবজাতকের মামা মো. রাজু জানান, দাম্পত্য জীবনের দীর্ঘ নয় বছর পর তার বোন এবারই প্রথম সন্তানের মা হন। ভূমিষ্ট হওয়ার পর থেকে নবজাতকের বিভিন্ন সমস্যা দেখা দিলে তারা বিষয়টি দায়িত্বরত নার্স ও চিকিৎস্যকসহ কর্তৃপক্ষকে বারবার অবহিত করেন। কিন্তু তারা কোনো কর্ণপাত না করায় ভোরে শিশুটি মারা যায়। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পরও চিকিৎসক তাকে লক্ষ্মীপুর হাসপাতালে রেফার করেন।

তিনি বলেন, যথা সময়ে চিকিৎসা পেলে এমনটি ঘটতো না। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমনটি হয়েছে। তাই এ মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী। আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে হাসপতালের ব্যবস্থাপনা পরিচালক মো.মিজানুর রহমান হাসপাতালের  অবহেলার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম, লাইফ লাইন হাসপাতালে নবজাতকের মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে স্বজনদের অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিবেদককে জানান।

এ দিকে মৃত নবজাতকের স্বজনরা জানান, থানা থেকে তদন্তকারী কর্মকর্তা তাদের নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে চলে যান।





চট্টগ্রাম এর আরও খবর

মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

আর্কাইভ