শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে ৫ম শ্রেনীর ছাত্রকে পিটিয়ে আহত
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে ৫ম শ্রেনীর ছাত্রকে পিটিয়ে আহত
১৩৪০ বার পঠিত
রবিবার ● ১৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগঞ্জে ৫ম শ্রেনীর ছাত্রকে পিটিয়ে আহত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

 

---

রামগঞ্জে ষ্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়েরে ৫ম শ্রেণীর ছাত্র শাহনেওয়াজ সামি(১১)কে ওমর বনিক গান্ধী নামের এক ব্যাবসায়ী তার স্ত্রী ঘায়ে সাইকেল লাগার অভিযোগে পিটিয়ে মারাতœক আহত করার অভিযোগ পাওয়া যায়। আহত শিক্ষার্থীকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(৯ মার্চ) দুপুরে রামগঞ্জ ষ্টেশান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুল সংলগ্ন সড়কে।   শাহনেওয়াজ সামি পশ্চিম ভাদুর গ্রামের কবিরাজ বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। ওমর বনিক গান্ধী রামগঞ্জ ওয়াপদা সড়কের মানিক এক্স রে সেন্টার সংলগ্ন কনফেকশনারী ব্যাবসায়ী ও রতনপুর বনিক বাড়ির বাসিন্ধা। এ ব্যাপারে আজ রবিবার (১৩ মার্চ) সামির পিতা বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে বিরতির সময় ব্যবসায়ী গান্ধী তার স্ত্রীর ঘায়ে সাইকেল লাগার অপরাধে স্কুল সংলগ্ন সড়ক থেকে ৫ম শ্রেনীর ছাত্র সামিকে জোরপূর্বক টেনে-হেছড়ে নিয়ে স্কুলে পিছনে নিয়ে সুপারী বাগানে লাথি,কিল ,ঘুসি মেরে গুরুতর আহত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীর পিতা আনোয়ার হোসেন জানান, শাহনেওয়াজ এখনও চিকিৎসাধীন আছে, থানায় অভিযোগ করেছি। অভিযুক্ত ওমর বনিক গান্ধীর পলাতক থাকায়  তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎ কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎
কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন
কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎ কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎
সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎ সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎ কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎ কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎

আর্কাইভ