বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন
কমলনগরে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব মাহবুবর রহমানের স্বাক্ষরিত একটি চিঠিতে এ কমিটি অনুমোদন করা হয় ( অধ্যাপক সেলিম ভূঁইয়া গ্রুপ)। এতে চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনকে সভাপতি ও কমলনগর কলেজের অধ্যক্ষ মো: আরিফ হোসেনকে সদস্য সচিব করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমলনগরের সভাপতি ওমর ফারুক দোলন বলেন, কমলনগর উপজেলার শিক্ষা ব্যবস্থার গুনগত মানোন্নয়ন এবং শিক্ষক কর্মচারীদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সকলের অধিকার আদায়ে এ কমিটি কাজ করবে। আমি আশা করছি; সকলের সহযোগিতা পেলে উপজেলার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো আমরা।





রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান 