সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ব্যবসায়ির আত্মহত্যা
কমলনগরে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ব্যবসায়ির আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) :লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে হারুনুর রশিদ (৩০) নামে এক ব্যবসায়ি আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের কোম্পানীর রাস্তার মাথায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করে কমলনগর থানা পুলিশ । নিহত হারুন ওই এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন বিভিন্ন এনজিও থেকে ঋণ নিযে ব্যবসা পরিচালনা করছেন। সময় মত ঋণের কিস্তি পরিশোধ না করতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে সে। সোমবার সকালে কোম্পানির রাস্তার মাথায় নিজ দোকানে হারুনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 