শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জাতীয় » আনসারবাহিনীর ক্ষমতা রক্ষীবাহিনীর পুনরাবৃত্তি : আ স ম রব
প্রথম পাতা » জাতীয় » আনসারবাহিনীর ক্ষমতা রক্ষীবাহিনীর পুনরাবৃত্তি : আ স ম রব
১০৪৪ বার পঠিত
বুধবার ● ২৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আনসারবাহিনীর ক্ষমতা রক্ষীবাহিনীর পুনরাবৃত্তি : আ স ম রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

ঢাকা : জাতীয় সংসদে ব্যাটেলিয়ান আনসারবাহিনী’র ক্ষমতা বৃদ্ধি করে বিল উত্থাপনকে বিরোধী দলের প্রতি ত্রাস, ভীতি ও শঙ্কা ছড়ানোর উদ্দেশ্যে রক্ষীবাহিনী’র পুনরাবৃত্তি বলে উল্লেখ করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।

আনসারবাহিনী হচ্ছে সাহায্যকারী বাহিনী যা অক্সিলারি ফোর্স হিসেবে চিহ্নিত। প্রস্তাবিত আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ পাস হলে তা কার্যত আনসারবাহিনীকে পুলিশবাহিনীর সমান্তরাল বাহিনীতে পরিণত করবে এবং দুই বাহিনী’র মধ্যে বিরোধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স বলে যে আইন প্রণয়ন করা হয় তাতে আনসারবাহিনী বিলোপ করে রাজাকারবাহিনী গঠন করা হয়, পরে তা আধা সামরিকবাহিনী হিসেবে কাজ করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে আধা সামরিকবাহিনী হিসেবে রক্ষীবাহিনী গঠন করা হয়।

এই দুই আধা সামরিকবাহিনী সদস্যদের কার্যক্রম এবং তাদের ক্ষমতার অপব্যবহার অনেক অস্বাভাবিক ঘটনার জন্ম দিয়েছে। পরিশেষে দুই বাহিনীকেই বিলুপ্ত করতে হয়েছে।

যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিরস্ত করা যায় না, সেখানে একটি আধা সামরিকবাহিনীকে ব্যাপক ক্ষমতা ও আইনি দায়মুক্তি দেওয়া হলে রক্ষীবাহিনী’র মতো তা ভয়ঙ্কর হয়ে উঠবে। অতীতেও পুলিশ এবং আনসারবাহিনী’র সমন্বয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে আনসারের ক্ষমতা বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।

সরকারের এহেন কার্যকলাপ রাজনৈতিক ক্ষেত্রে যেমন একদলীয় ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ভোটারবিহীন এককরফা নির্বাচন করার পায়তারা তেমনি আনসারবাহিনীকে নতুন ক’রে ক্ষমতা দিয়ে রক্ষীবাহিনীর কায়দায় জনগণের উপর অত্যাচারের মাধ্যমে সমাজের সর্বস্তরে ভয়ের সংস্কৃতিকে স্থায়ী রূপ দেয়ার এক ঘৃণ্য অপচেষ্টা মাত্র।

আনসারবাহিনীকে নতুন ক’রে ক্ষমতা দেওয়ার সঙ্গে বিরোধীদের কারাগারে নিক্ষেপ এবং নাগরিকদের সন্ত্রস্ত করার যে কোনো পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।





জাতীয় এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
জিয়াউর রহমান ফাউন্ডেশন’র সঙ্গে যুক্ত হয়ে আড়াই হাজার রুগীর অপারেশন করেছেন ডা. আমান জিয়াউর রহমান ফাউন্ডেশন’র সঙ্গে যুক্ত হয়ে আড়াই হাজার রুগীর অপারেশন করেছেন ডা. আমান
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎

আর্কাইভ