শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » সীতাকুণ্ডে নিহত সালাউদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
প্রথম পাতা » চট্টগ্রাম » সীতাকুণ্ডে নিহত সালাউদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
৮৮১ বার পঠিত
সোমবার ● ৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীতাকুণ্ডে নিহত সালাউদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরে মো. সালাউদ্দিনের (৩৩) পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের পক্ষে ২০ হাজার টাকা প্রদান করেন। এসময় চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাতে সালাউদ্দিনের লাশ পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

নিহত সালাউদ্দিন কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর মহিজল হকের বড় ছেলে। তিনি অক্সিজেন্ট প্ল্যান্টের গাড়িচালক ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পাঠানো টাকাতেই চলত দরিদ্র বাবার সংসার। ঘরে তার বাবাসহ সৎমা, ২ ভাই ও ৩ বোন রয়েছে।

দুর্ঘটনার পর খবর পেয়ে বাবা মহিজল তার অন্য দুই ছেলে সবুজ হোসেন ও রাকিব হোসেনকে নিয়ে সীতাকুণ্ডে ছুটে গিয়ে তার লাশ বাড়ি নিয়ে আসেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস জানান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় নিহত কমলনগর উপজেলার মো. সালাউদ্দিনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ