শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
৩৯৫ বার পঠিত
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চর ফলকন ইউনিয়নের বোর্ড অফিস এলাকার মোস্তফা মেম্বারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মোস্তফা মেম্বারের স্ত্রী বিবি মরিয়ম, ছেলে এনজিও কর্মী মো: রাকিব(২৮) ও পুত্রবধূ তানজিলা জাহান(২৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন এনজিও কর্মী মো: রাকিব হোসেন জানান, ৭ বছর আগে ওই এলাকার রইজল হক থেকে ৮শতাংশ জমি কিনে বসবাস করে আসছেন। কিন্তু রইজল হকের ওই খতিয়ানে কোন জমি না থাকায় বিপাকে পড়েন তারা। বিষয়টি নিয়ে দফায় দফায় সালিশ বৈঠক হলে কোন সমাধান হয়নি। সমাধান না হওয়ায় প্রায় দুই মাস আগে রামগতি সেনা ক্যাম্পে রইজল হকের বিরুদ্ধে অভিযোগ দেন তার বাবা। সেনা ক্যাম্পে রইজল ১৫ দিনের মধ্যে তাদের জমি বুজিয়ে দিবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেনা ক্যাম্প থেকে এসে রইজল আর জমি ফেরত না দিয়ে তালবাহানা করে। কোন উপায় না পেয়ে তার বাবা মোস্তফা মেম্বার এলাকার গন্যমান্যদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে রইজল ও তার ছেলে আরিফের নেতৃত্বে ৭-৮জন লোক তাদের বসত ঘরে হামলা করে ভাঙচুর করে। ওই সময় হামলাকারীদের আক্রমণে স্থানীয় জেমস এনজিও কর্মী মো. রাকিব তার মা বিবি মরিয়ম ও তার স্ত্রী তানজিলা জাহান মারাত্মক আহত হয়।

এ বিষয়ে অভিযুক্ত রইজলের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, হামলার ঘটনা এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎

আর্কাইভ