শিরোনাম:
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » নিত্য পণ্যে ভ্যাট বসিয়ে জনগণ থেকে দূরে সরছে সরকার : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
প্রথম পাতা » চট্টগ্রাম » নিত্য পণ্যে ভ্যাট বসিয়ে জনগণ থেকে দূরে সরছে সরকার : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
৪৩৮ বার পঠিত
সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিত্য পণ্যে ভ্যাট বসিয়ে জনগণ থেকে দূরে সরছে সরকার : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর নতুন করে ভ্যাট বসিয়ে বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের দেখানো পথেই হাঁটছে। এতে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে সরকার।

রবিবার সকালে রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেএসডি ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালসহ জেএসডির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে কেবল সরকার বদলের জন্য নয়। সামগ্রিক রাজনীতি ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জুলাই গণ অভ্যুত্থান। কিন্তু আন্দোলনের অগ্রসৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়া, জনগণের পকেট কাটতে ভ্যাট বসানো , আইনশৃঙ্খলা এখনো নিয়ন্ত্রণে না আসায় জনমনে অন্তরবর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন দেখা দেয়া অস্বাভাবিক নয়। তিনি দাবি করেন, আগের রেখে যাওয়া ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন সম্ভব নয়। সরকারকে আরও সতর্ক পদক্ষেপ নেয়ার পাশাপাশি জেএসডি নেতাদের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন আমরা অতিতে ক্ষমতা পালাবদল দেখেছি,এবার ক্ষমতার রুপান্তর দেখতে চাই। কিন্তু সরকারের নানা পদক্ষেপ সেই সম্ভাবনাকে ক্ষীণ করছে। আমরা চাই জনমতের উপর গড়ে ওঠা সরকার জনগণের পাশেই থাকুক।

মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





চট্টগ্রাম এর আরও খবর

রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎

আর্কাইভ