শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ ২জন নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ ২জন নিহত
৩১৯ বার পঠিত
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ ২জন নিহত

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুই জন নিহত হয়েছে। বুধবার বিকেলে রামগতি-লক্মীপুর আঞ্চলিক মহাসড়কের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকায় বজলুল হক মাঝির ছেলে মো.নাহিদুল ইসলাম (১৭) ও জামাল পুরের রাশিদুজ্জামান (৬৫)।

জানা যায়, মো.নাহিদ বুধবার সকালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালনে যোগ দেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাশিদুজ্জামান নামের এক পথচারীকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় দুই জনকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। পরে বৃদ্ধ রাশিদুজ্জামানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে সে মারা যায়। বৃদ্ধ রাশিদুজ্জামান জামালপুর থেকে কমলনগরে মেয়ের বাড়িতে এসেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।







চট্টগ্রাম এর আরও খবর

কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎ রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎
তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি

আর্কাইভ