রবিবার ● ৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » জেএসডি’র ৫০বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
জেএসডি’র ৫০বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫০ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার হাজিরহাট বাজারের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি মো. খোরশেদ আলম, আলমগীর হোসেন বাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনুর রশিদ মার্টিনি, সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি, চরফলকন ইউনিয়ন জেএসডির সভাপতি দুলাল সর্দার, সাধারণ সম্পাদক সামছু হাওলাদার, পাটারিরহাটের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কালকিনি ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, শ্রমিক জোটের জেলা যুগ্ন আহবায়ক মো. নুরুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক জোটের আহবায়ক মো.নুর উদ্দিন, যুবপরিষদের যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, এমএ এহসান রিয়াজ, আবুল বাছেত খোকন ও ছাত্রলীগ নেতা নুরুল আলম জিকু প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি দেশের ক্রান্তিলগ্নে দলের প্রতিষ্ঠা লাভ করে। তাই আগামী ৩১ অক্টোবর ৫০বছর পূর্তি। ওই দিন কমলনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দলের ৫০বছর উদযাপন করা হবে।





কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল 