শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » গুলি করে হত্যাকে সরকার উৎসাহ দিচ্ছে : তানিয়া রব
প্রথম পাতা » চট্টগ্রাম » গুলি করে হত্যাকে সরকার উৎসাহ দিচ্ছে : তানিয়া রব
১০৫১ বার পঠিত
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুলি করে হত্যাকে সরকার উৎসাহ দিচ্ছে : তানিয়া রব

নিজস্ব প্রতিনিধি

---

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন, রাষ্ট্রের নাগরিক হত্যায় সরকার কোন দুঃখ প্রকাশ না করে বরং বিরোধীদলের সভা সমাবেশে পুলিশকে গুলি করে মানুষ হত্যায় সরকার উৎসাহ যোগাচ্ছে। নিরস্ত্র জনতার সমাবেশে পুলিশ আত্মরক্ষার্থে নয়  অবৈধ রাষ্ট্র ক্ষমতাকে ধরে রাখতে সরকারের নির্দেশেই গুলি করছে।

কী কারণে বুলেট  বা গুলি ব্যবহার করতে হচ্ছে, কী কারণে প্রাণহানি ঘটল, হত্যা কি অনিবার্য হয়ে পড়েছিল কিনা তার কোন তদন্ত না করে বরং অতি উৎসাহী পুলিশের গুলিবর্ষণের বেআইনী ঘটনাকে সরকার প্রকারান্তরে উৎসাহ  দিয়ে যাচ্ছে। সরকারের আনুগত্য জনগণ প্রতি নয় পুলিশের প্রতি।

তিনি আরো বলেন, পুলিশ বিরোধী দলের উপর নির্মম নির্যাতন ও গুলি চালালে সরকারের মন্ত্রীগণ আনন্দে বিগলিত হয়ে বিরোধীদলকে দোষারোপের বয়ান দিতে শুরু করেন কিন্তু এর কোন সুষ্ঠু তদন্তের প্রয়োজন বোধ  করেন না। আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। কারণ তারা বিশ্বাস করে রাজপথে আর কোনদিন তাদের আন্দোলন করতে হবে না, তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবেন। কিন্তু ইতিহাসের গতিপথ অচিরেই নির্ধারিত হয়ে যাবে। প্রতিটি গুম খুন হত্যার জবাব দিতে হবে। শুক্রবার  নোয়াখালী জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তানিয়া রব উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

তারার মেলা নোয়াখালীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযাদ্ধা মোহম্মদ উল্লাহ।বক্তৃতা করেন আমির হোসেন বিএসসি , আবুল কালাম মাস্টার,  আব্দুল মোতালেব,  সোহরাব হোসেন,  নুর রহমান(সাবেক চেয়ারম্যান),  শহীদ উল ইসলাম খোকন,  হাবীবুর রহমান,  লোকমান হোসেন বাবলু,   ইকবাল হোসেন ও তৌফিকুজ্জামান পিরাছা প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার

আর্কাইভ