শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মাদরাসা সুপারের শেষ কর্মদিবসে দোয়ার আয়োজন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মাদরাসা সুপারের শেষ কর্মদিবসে দোয়ার আয়োজন
১৬৮১ বার পঠিত
বুধবার ● ৩১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে মাদরাসা সুপারের শেষ কর্মদিবসে দোয়ার আয়োজন

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা আবদুল লতিফের অবসরকালীন শেষ কর্মদিবস উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাদরাসা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজির হাট হামেদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোছাইন ফারুকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন (চেয়ারম্যান),হাজির হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ভবানীগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম শামীম,মাতাব্বর নগর আলিম মাদরাসার অধ্যক্ষ আলি হোসাইন,উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি লুধুয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা হাবিব উল্লাহ বাহার,সাধারণ সম্পাদক চর লরেঞ্চ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মাকছুদুর রহমান ফরাজী, চর মনসা ইসমাঈল মেমোরিয়াল দাখিল মাদরাসার সুপার মাকছুদুর রহমান,চর মসনা মহিলা দাখিল মাদরাসার সুপার আবুল বাসার,তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন আহমেদ বাহার,চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের সহ.প্রধান নজরুল ইসলাম, তোরাবগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোহসিন, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমিন উল্লাহ, চর মনসা মহিলা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাইন উদ্দিন,অত্র মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আশ্রাফ আলী,মাষ্টার রইস উদ্দিন,মৌলভী ছিদ্দিক উল্লাহ প্রমুখ।

মাদরাসা সহ সুপার মাকবুল আহমদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রতিষ্টানটির সকল ছাত্র শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রণিত অতিথিবৃন্দ অদ্য বিদায়ী সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবদুল লতিফের প্রায় ৪৩ বছরের বর্নাঢ্য কর্মজীবনী নিয়ে আলোচনাসহ তাঁর সততা দক্ষতা আন্তরিকতা দায়িত্বশীলতা ও দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়ন সাফল্য নিয়ে আলোচনা করেন।উপজেলা পর্যায়ে সাফল্যের শিখরে থাকা প্রতিষ্ঠানটিতে প্রাজ্ঞ এ সুপারের নিরন্তর পরিশ্রম ও প্রচেষ্টার স্বীকৃতিস্বরুপ সকলে তাঁর জন্য দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী।


উল্লেখ্য বিদায়ী সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবদুল লতিফ ১৯৮০ খ্রিস্টাব্দে তোরাবগঞ্জ দাখিল মাদরাসায় সহকারি শিক্ষক হিসেবে যোগদান করে ১৯৯৪ সালে তিনি সহ সুপার ও ১৯৯৮ সালে সুপার পদে যোগদান করে আজ ( ৩১ আগস্ট) তিনি অবসরে যান এবং মাদরাসা সহ সুপার মাকবুল আহমদকে দায়িত্বভার অর্পন করেন।







চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ