শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৮ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা
১০১৯ বার পঠিত
বুধবার ● ৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর)  : লক্ষ্মীপুরের কমলনগরের সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

স্থানীয় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা এম শরীফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, মাওলানা আলী হোছাইন, আবদুস সহিদ, কামাল উদ্দিন আহমেদ বাহার, প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান মানিক, আবু জাকের, নুরুল আমিন, মাহমুদুর রহমান বেলায়েত, নুরুল আলম প্রমুখ।

উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনা করেন তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ একেএম জাহেদ বিল্লাহ।

উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা অধিদফতর গত এপ্রিলের শেষ দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বদলি করেন। একই সাথে অধিদপ্তরের সংযুক্ত অফিসার মোঃ জাকির হোসেনকে কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

আর্কাইভ