বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কিশোরীকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার
কমলনগরে কিশোরীকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ১৩বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সৎ বাবা মো. মিলাদ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২মে) সকালে তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা এলাকার মহাজন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগের বুধবার রাতে নিজঘরে ওই কিশোরকে জুসের সাথে ঘুমের ওষূধ খাইয়ে রাতভর ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরীর ভাই বাদি হয়ে কমলনগর থানায় মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর আগে স্বামী পরিত্যক্তা কিশোরীর মায়ের সাথে সোনাইমুড়ি এলাকার নুরুল হকের ছেলে মিলাদের সাথে দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে মিলাদ কিশোরীর মায়ের সাথে তাদের নানা বাড়িতে বসবাস করে আসছে। দীর্ঘ দিন থেকে কিশোরীর ওপর সৎবাবা মিলাদের কু-দৃষ্টি পড়ে। বুধবার (১১মে)সকালে কিশোরীর মা মেয়েকে ঘরে রেখে বোনের বাড়িতে বেড়াতে যায়। রাতে সৎবাবা জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। পরে সে অচেতন হয়ে পড়লে রাতভর তাকে ধর্ষণ করে। এবং ধর্ষণের বিভিন্ন চিত্র সৎবাবা তার মোবাইল ফোনে ধারণ করে। পরে সকালে কিশোরীর মামি ডাকাডাকি করলে মেয়ে বিবস্ত্র অবস্থায় দরজা খুলে দেয়। এ অবস্থা দেখে মামি স্থানীয় গণ্যমান্যদের জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মিলাদকে আটক করে থানায় নিয়ে আসে।
কিশোরীর খালা জানান, সকালে তার ঘরে থাকা বোনের মেয়ে ঘুম থেকে না উঠলে অনেকক্ষণ ডাকাডাকির পর সে বিবস্ত্র অবস্থায় দরজা খুলে দেয়। তখন তাকে জিজ্ঞাসা করা হলে সৎবাবা তার সর্বনাশ করেছে বলে কান্নায় ভেঙ্গে পড়ে সে। মিলাদ এর আগেও কিশোরীর বড় বোনকে ধর্ষণ করে। কিন্তু তার বোন (কিশোরীর মা) ভয়ে ঘটনা প্রকাশ করতে দেয়নি। এ ঘটনাও কিশোরীর মা সৎবাবার নির্যাতনের ভয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেও খালা আরো জানান।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণের মামলায় সৎবাবাকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ 