রবিবার ● ৮ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বাস চাপায় প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু
কমলনগরে বাস চাপায় প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
ক![]()
মলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে বাস চাপায় নুরুল ইসলাম (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের কোম্পানির রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার চর লরেন্স এলাকার মৃত হাফিজ উল্যার ছেলে। তিনি একজন বাক প্রতিবন্ধী বলে জানায় স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় রামগতি থেকে ছেড়ে আসা হিমাচল এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাস নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 