শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির ইফতার ও পরিচিতি সভা
কমলনগরে মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির ইফতার ও পরিচিতি সভা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপরের কমলনগরে মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির ইফতার মাহফিল ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পালকি চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড কমিউিনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি আমানত উল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মানবজমিন কমলনগর উপজেলা প্রতিনিধি ইউছুফ আলী মিঠু। সাংগঠনিক সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনয়া আরও বক্তব্য রাখেন উপদেষ্টা মাইন উদ্দিন হিরণ, সহসভাপতি মো. ছিদ্দিক ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমূখ। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইব্রাহিম, সংগঠনের উপদেষ্টা এবিএম সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গির আলম, প্রচার সম্পাদক অমিনুল ইসলাম, সদস্য মেজবাহ উদ্দিন, বেগম রোকেয়া, মাইনুল ইসলাম রাশেদ, শিপন চন্দ্র কুরী ও বেলাল হোসেন সবুজ ।
কমলনগরে অবহেলিত জনগোষ্টির শিক্ষার মানোন্নয়নে এবং সহকারি শিক্ষকদের ভাবমূর্তি রক্ষায় চলতি বছরের জানুয়ারী মাসে এ সংগঠনের অত্ম প্রকাশ হয়।





কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 