শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জাতীয় » নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দল হবে, সরকার নয় : তানিয়া রব
প্রথম পাতা » জাতীয় » নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দল হবে, সরকার নয় : তানিয়া রব
১১৭২ বার পঠিত
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দল হবে, সরকার নয় : তানিয়া রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
---

ঢাকা : জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির সদস্য মিসেস তানিয়া রব বলেন, দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায়ে আওয়ামী লীগ নিজেই বিরোধী দলে পর্যবসিত হবে। বাংলার জনগণ ভোটের অধিকার হরণকারীদের ক্ষমা করেনা।
তিনি বলেন, খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সামরিক শাসন জারি না করলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন জারি করা কারো পক্ষে সম্ভব ছিল না। সামরিক শাসন আমদানীর দায় আওয়ামী লীগকেই গ্রহণ করতে হবে।
আজ জাতীয় যুব পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বিদ্যমান সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প হচ্ছে প্রজাতন্ত্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া, রাষ্ট্রকে পুনর্গঠন করা। গণজাগরণের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে বর্তমান দুর্বিষহ রাজনৈতিক অবস্থার অবসান ঘটাতে হবে। এ লক্ষ্যে ছাত্র যুব সমাজ সহ সমগ্র জাতিকে গণজাগরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব পরিষদ ঢাকা মহানগর সমন্বয়ক শামীম আহমেদ স্বাধীন।
প্রতিনিধি সভার পূর্বে গোলাপ শাহ মাজারের রাস্তায় জাতীয় যুব পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতির প্রতিবাদে, রাষ্ট্র মেরামত ও জাতীয় সরকারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিনিধি সভায় বক্তব্য প্রদান করেন জেএসডি যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, যুবপরিষদের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা।





জাতীয় এর আরও খবর

কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার
কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎ কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎
প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এখন রাজনীতির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ইসমাইল জবিউল্লাহ ‎ ‎ প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এখন রাজনীতির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ইসমাইল জবিউল্লাহ ‎ ‎

আর্কাইভ