শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ৬০জনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ৬০জনের বিরুদ্ধে মামলা
১৪৫০ বার পঠিত
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ৬০জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স


---

লক্ষ্মীপুর : ইউপি নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামরা ও গাড়ি ভাংচুরের দায়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নব নির্বাচিত এক ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি হাওলাদার নুরে আলম জিকু রবিবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রায়পুর উপজেলার দক্ষিণ

চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে মামলার বিষয় নিশ্চিত করেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। এর আগে মামলাটি দায়ের করেন হামলার শিকার হওয়া এসএ টিভির সাংবাদিক মাহফুজুর রহমান। মামলায় নাম উল্লেখিত আসামিরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইরচর গ্রামের মোঃ রিপন, মিশর এবং জুয়েল। মামলায় নাম উল্লেখিত আসামিরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইরচর গ্রামের মোঃ রিপন, মিশর এবং জুয়েল।

মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোট চলাকালীন সময় রবিবার (২৮নভেম্বর) দুপুরে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাইয়ার চর দাখিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করে ক্যামরা, মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে ভাংচুর করা হয়। এসময় রাস্তায় থাকা তাদের গাড়িও ভাংচুর করা হয়। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে । পরে তারা গিয়ে রায়পুর উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। অন্যদিকে ফাঁস হওয়া ফোনালাপের একটি অডিও ক্লিপের অপর প্রান্তের একজনকে সাংবাদিকের ক্যামরা কেড়ে নেয়ার নির্দেশ দেয়ার পরপরই তুমুল হৈ চৈ ও হামলার শব্দ শোনা যায়। পরে আহত অবস্থায় এসএ টিভির সাংবাদিক মাহফুজুর রহমান শুভ এবং ইসমাঈল হোসেন বিপ্লবকে উদ্ধার করে স্থানীয়রা। এসএ টিভির সাংবাদিক মাহফুজুর রহমান শুভ জানান, ওই অডিও ক্লিপের নির্দেশ দেয়া ব্যক্তিটি নব নির্বাচিত চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু ছিল। তিনি অভিযোগ করে আরো জানান, ওই সময় চেয়ারম্যানের নির্দেশে তার ভাড়াটে বাহিনী হামলা করে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, ইতোমধ্যে হামলার শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে একজন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ