শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মসজিদের জমি দখল করে মাদরাসা ভবন নির্মাণ, মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » মসজিদের জমি দখল করে মাদরাসা ভবন নির্মাণ, মানববন্ধন
১১৭৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মসজিদের জমি দখল করে মাদরাসা ভবন নির্মাণ, মানববন্ধন

লক্ষ্মীপুর সংবাদদতা

 

---

লক্ষ্মীপুরের এনায়েতপুর জামে মসজিদের জমি দখল করে মাদরাসা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পাশ্ববর্তী একটি মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মুতাওয়াল্লী, মসজিদ কমিটি ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় তারা মসজিদের জমি জোরপূর্বক দখল করে মাদরাসা ভবন নির্মাণের প্রতিবাদ জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আবুল হাসানাত, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আক্তার হোসাইন, খতিব আবদুল আখেরসহ স্থানীয় লোকজন।

তারা জানান, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর (এনায়েতপুর) জামে মসজিদের নামে ১২২ শতাংশ ওয়াকফকৃত সম্পত্তি রয়েছে। ওয়াকফকৃত সম্পত্তির ১৪ শতাংশ জমি আবিরনগর মাহমদিয়া দাখিল মাদরাসার জন্য জোরপূর্বক দখল করে একটি ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ওই জমি নিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে মাদরাসা কমিটির বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার পিটিশন ও অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়। এতে বিজ্ঞ আদালত বিবাদী পক্ষকে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না মর্মে রুল জারি করেন।

তারা অভিযোগ করেন, উক্ত রুল নিষ্পত্তির শুনানিকালে সেই অসাধু চক্রটি প্রভাবশালী লোকের সহযোগিতায় বেআইনিভাবে কাউন্টার একটি মসজিদ কমিটি গঠন করে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট দুটি মামলা পরিচালনা করবেনা মর্মে আদালতে একটি আবেদন দাখিল করেন। আদালতের রুল থাকা সত্ত্বেও মাদারাসা কমিটির লোকজন মসজিদের জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন।

মসজিদের মুতাওয়াল্লী আবদুল কাদের বলেন, বিগত আরএস জরিপের সময় স্থানীয় একটি চক্র মসজিদের ওয়াকফ দলিল গোপন করে সিএস এবং এসএ জরিপে মসজিদের নামে রেকর্ডকৃত ২৫ শতাংশ জমি থেকে ১৪ শতাংশ জমি মাদরাসার নামে রেকর্ডভূক্ত করে নেয়। মাদরাসা কমিটি মসজিদের ঈদগাহ মাঠ দখল দখল করে একটি ভবন নির্মাণ করতে উঠেপড়ে লেগেছে। আমরা মুতাওয়াল্লী পরিবার বাঁধা প্রদান করলে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। তারা অন্যায়ভাবে মসজিদের জমিতে ভবন নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ করেন তিনি। মসজিদের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেনমুতাওয়াল্লী আবদুল কাদের।





চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ