শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় » প্রথম ধাপে ইউপি ভোট হবে কি-না: সিদ্ধান্ত নিতে বসছে কমিশন সভা
প্রথম পাতা » জাতীয় » প্রথম ধাপে ইউপি ভোট হবে কি-না: সিদ্ধান্ত নিতে বসছে কমিশন সভা
১৪১৩ বার পঠিত
বুধবার ● ৩১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম ধাপে ইউপি ভোট হবে কি-না: সিদ্ধান্ত নিতে বসছে কমিশন সভা

নিউজ ডেস্ক

---

করোনার ঊর্ধ্বগতির বিদ্যমান পরিস্থিতিতে ৩১ মার্চের পর ভোটের আয়োজন করা হবে কি-না সে বিষয়ে সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এটি হতে যাচ্ছে বেশকিছু কমিশনের ৭৮তম সভা। এ বিষয়টি ছাড়াও সভা থেকে আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ কমিশন সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এবং ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। ৩১ মার্চের পর ভোটগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হলে প্রথম ধাপের ইউপি ভোট ও ১১টি পৌরসভার ভোট বন্ধ হয়ে যাবে।
সম্প্রতি এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে আপাতত আমরা আলোচনা করেছি এবং আমাদের মনে হয়েছে, নির্বাচন কন্টিনিউ (চালিয়ে যাওয়া) করা ঠিক হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা আরও একটু দেখে, পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিতে চাই। আমাদের মনে হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা আরও দেখব। আরও দুই দিন দেখে দেখে হয়তবা ১ এপ্রিল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
৭৮তম সভায় আরও যেসব বিষয়ে আলোচনা হবে সেগুলো হলো- একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনের নির্বাচন, নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত প্রতিপালন সংক্রান্ত, দ্বৈত ভোটার হওয়ার কারণে মামলা দায়ের ও দ্বৈত ভোটার প্রবণতা রোধকল্পে সুপারিশমালা প্রণয়ন সংক্রান্ত এবং বিবিধ।

সূত্র : জাগো নিউজ





জাতীয় এর আরও খবর

রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎

আর্কাইভ