শনিবার ● ১১ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিক নিহত
কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিক নিহত
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নান (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তারই স্ত্রী স্কুল শিক্ষিকা জাহানারা আক্তার।
শনিবার (১১ মার্চ) দুপুর সোয়া ২ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট হাফেজিয়া মাদ্রাসার সামনে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান উপজেলার উত্তর চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চর কালকিনি গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত জাহানারা বেগম একই বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে তারা স্বামী স্ত্রী দুইজন হাফেজিয়া মাদ্রাসা সামনে পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আবদুল মান্নানের অবস্থার অবনতি দেখে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ বাস জব্দ করে থানা হেফাজতে নিলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই 