শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে পুলিশ তদন্তকেন্দ্রের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানান্তরের চিঠি, প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে পুলিশ তদন্তকেন্দ্রের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানান্তরের চিঠি, প্রতিবাদে মানববন্ধন
৮৮৫ বার পঠিত
বুধবার ● ৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে পুলিশ তদন্তকেন্দ্রের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানান্তরের চিঠি, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের চৌধুরী বাজারে অবস্থিত ‘হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্র’র ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার থেকে স্থানান্তরের নির্দেশনা আসে। চলছে স্থানান্তরের প্রক্রিয়া।অপরদিকে, ভবনটি মোটেও ঝুঁকিপূর্ণ নয় এমনটি দাবি করে অন্যত্র স্থানান্তরিত না করার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে ওই পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এ সময় কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরসহ চৌধুরী বাজারের ব্যবসায়ীরা অংশ নেয়।

মানববন্ধনে কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর বলেন, চৌধুরী বাজারে পুলিশ তদন্তকেন্দ্র হওয়ায় মানুষ শান্তিতে ও নিরাপদে আছে। ভবনটি ঝুঁকিপূর্ণ দাবি করে অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। ওই ভবনের আরও ৫০ বছর মেয়াদ আছে বলে দাবি করেন ভাইস চেয়ারম্যান সাগর।

জানা গেছে, কমলনগর থানা হওয়ার আগে হাজিরহাটে ওই পুলিশ তদন্তকেন্দ্রটি স্থাপন করা হয়। পরবর্তিতে কমলনগর থানা হওয়া পর হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রটি চৌধুরী বাজারে স্থানান্তর করা হয়। চর মার্টিন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কক্ষে চরমার্টিন ও চরকালকিনি ইউনিয়ননের আইন শৃঙ্খলা রক্ষার্থে চৌধুরী বাজারে পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম চলে আসছিল। কিন্তু দুই ইউনিয়নের আইন শৃঙ্খলার কথা বিবেচনা করলে এ তদন্ত কেন্দ্রটি স্থানীয় মুন্সিরহাট অথবা বলির পুলে হওয়ার কথা। বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন স্থানীয়রা। তাই ভাইস চেয়াম্যানের এ অযৌক্তিক দাবিকে উদ্দেশ্য প্রনোদিত মনে করছেন তারা।

হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর আহম্মদ বলেন, ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অস্থায়ীভাবে পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম চলছিল। বর্তমানে ইউনিয়ন পরিষদের ওই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি কতৃপক্ষের নজরে আসলে স্থানান্তরে সিদ্ধান্ত হয়। পাশেই মুন্সিরহাট এলাকায় স্থানান্তরের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে চিঠি আসে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, উধ্বর্তন কতৃপক্ষের নির্দেশনায় ও চিঠির আলোকে পুলিশ তদন্তকেন্দ্র স্থানান্তর প্রক্রিয়া চলছে।






চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ