Newsadvance24

রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ও ৬ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ঘরবাড়ি, আসবাবপত্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

রোববার ( ৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারের পাশের ১ নম্বর ওয়ার্ডের আশক আলী ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিক উল্যার ছেলে সোহেল নেশাগ্রস্ত অবস্থায় নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশাপাশি থাকা ১১টি বসতঘর ও ছয়টি দোকানেও আগুন লাগে। আগুনে ঘরবাড়ি ও দোকানের টিন, আসবাবপত্র, ব্যবসায়িক মালামালসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ক্ষতিগ্রস্ত জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হোসেন বলেন, আগুনে তার দোকানের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের পেছনের বসতঘরটিও পুরোপুরি পুড়ে গেছে। তার দাবি, ওই ঘরের সোহেলই আগুন লাগিয়েছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন। স্থানীয়রা সোহেলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্ত করে জানা যাবে।

ঘটনার পর ঘটনাস্থলে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও দোকানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সাজানো সংসার ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনেকেই এখন অসহায় হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।ক্ষয়-ক্ষতির পরিমান ৫ কোটি টাকার বেশী হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে গৃহহীন অসহায় মমিন উল্লাহ ঘর দিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ স্থানীয় সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। নিজস্ব সহযোগিতায় জরাজীর্ণ ঘরের পরিবর্তে তার জন্য নতুন একটি হাফ-ওয়াল ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মো. মমিন উল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়।

‎জানা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ভাঙাচোরা একটি ঘরে বসবাস করছিলেন মমিন উল্লাহ। বিষয়টি হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপির নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় এই ব্যক্তির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

‎পরে নিজস্ব অর্থায়নে মমিন উল্লাহর জন্য একটি হাফ-ওয়াল ঘর নির্মাণের ব্যবস্থা করে দেন তিনি। প্রায় এক মাসের নির্মাণকাজ শেষে সম্প্রতি ঘরটির কাজ সম্পন্ন হয়।

‎বৃহস্পতিবার নবনির্মিত ঘরের চাবিটি মমিন উল্লাহর হাতে তুলে দেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, দলের উপজেলা সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন, শ্রমিকদলের সভাপতি আজাদ উদ্দিন,  বিএনপি নেতা মো. বাবুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

‎উপস্থিত নেতৃবৃন্দ এ বি এম আশরাফ উদ্দিন নিজান সাহেবের মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের প্রশংসা করেন। অসহায় মানুষের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার এ উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : জাতীয় সংসদের হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি- কমলনগর) আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের গণমানুষের জন্য রাজনীতি করেছেন। তার রাজনৈতিক আদর্শই ছিলো মানুষকে সম্মান করা। আজকে আমরা জিয়াউর রহমানের আদর্শ ধারন করেই ক্ষমতায় আছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেলে আমাদের ক্ষমতা থাকবে না। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের দক্ষিণ মাথায় বালুর মাঠে আয়োজিত বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা তিনি এ সব কথা বলেন।

তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, এক সময় আপনারা মিছিল করেই বাগানে লুকিয়ে যেতেন।  আজ মিছিল করছেন আপনাদের দুই পাশেই পুলিশ। আপনী মনে করছেন এখন আপনী অনেক ক্ষমতার মালিক। এ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আওয়ামী লীগ অন্যায় করে ক্ষমতা দখল করে রেখেছিলো। জনগন মাপ করে নাই। আপনাদের মনে রাখতে হবে যদি আমরাও ওদের মত  করার চেষ্টা করি আমাদেরকেও জনগন ক্ষমা করবে না।  আমি স্মরণ করি আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে শিখিয়েছে কোন অন্যায় করা যাবে না এবং  অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। অপরাধ আর ইনসাফ এক করা যাবে না।হকের পক্ষে থাকতে হবে এবং ইনসাফ কায়েম করতে হবে।

‎হুইপ নিজান বলেন,  এখন উপর থেকে নিচ পর্যন্ত সবাই পেতে চায়। আমরা যদি শহীদ জিয়ার আদর্শের দল করি তাহলে এটা আমাদে পক্ষে যায়না। আমরা শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে গরীব মানুষের আকাঙ্খা বাস্তবায়ন করতে হবে; নিজেদের নয়।

‎এ সময় তিনি নেতা কর্মীদের হুশিয়ার করে দিয়ে বলেন, অতিতে যারা নদী এবং রাস্তায় রংবাজি করেছেন তাদের বলছি;  আমি যদি বেঁচে থাকি অবশ্যই তাদের আইনের আওতায় আনবো কোন সন্দেহ নেই। আর যারা জমির দালালি করছেন, অন্যায়ভাবে গরীব মানুষকে বিপদে ফেলছেন তাদের বলছি;  আমি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মজলুমের পক্ষে। আর আপনাদের খেয়াল করতে হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েও কিভাবে চলছে।  আমাদের নেতা তারেক রহমানের পথ অনুস্মরন করে আমাদের চলতে হবে, এ প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই হলো আমাদের অঙ্গীকার এবং এটাই হলো আমাদের সপথ। তাহলেই “দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ” প্রধানমন্ত্রী  তারেক রহমানের এ আকাঙ্খা বাস্তয়ন করা সম্ভব।

‎উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম দিদার হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, আবদুল কাদের, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম প্রফেসর নুরুল ইসলাম ও মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার প্রমুখ।

কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা এম হাবিব উল্লাহ বাহারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা এ সংবর্ধনার আয়োজন করে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শওকত হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। বিশেষ অতিথি ছিলেন, সানম্যান গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ মেজর (অব:) আবদুল মান্নানের ছেলে তাসফিক মান্নান ও  সাবেক হাজিরহাট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোছাইন ফারুকী। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, মাতব্বরনগর দারুণ সুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের,  কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, ভারপ্রাপ্ত সুপার ফিরোজ রহমান, বিকল্পধারার বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মিয়া ও সুপারের ছেলে এহসান মাহবুব।

‎জানা যায়, ১৯৮৪ সালে চরফলকন লুধুয়া এলাকায় চরফলকন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে মাওলানা এম হাবিব উল্লাহ বাহার ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে এ মাদ্রাসা দুই বার নদী ভাঙনের শিকার হয়। সর্বশেষ ২০২২ সালে চরকাদিরা ৮নাম্বার ওয়ার্ডে সাবেক সাংসদ মেজর (অব :)আবদুল মান্নান ৮০ শতক জমি দান করলে ওই দানকৃত জমিতে মাদ্রাসা স্থানান্তর করেন।

কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
‎নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্ড

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় গিয়াস উদ্দিন (৪০) নামে আহত এক যুবকের মৃত্যুর অভিযোগ  উঠেছে । রোববার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডে তার নিয়ে নিজ বাড়িতে মৃত্যু হয়। গিয়াস ওই বাড়ির মৃত রুহুল আমিনের ছোট ছেলে। এর আগের দিন শনিবার রাতে হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের দোকানের কর্মচারী এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে ইসমাইলের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন গিয়াস।

‎ইসমাইল দীর্ঘদিন থেকে হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের ব্যবসা পরিচালনা করছেন। ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর সে বেপরোয়া হয়ে ওঠে। এর আগেও ইসমাইল অনেকের গায়ে হাত তুলেছেন। এ ঘটনায় ধামাচাপা দিতে একটি পক্ষ থানা পুলিশকে ম্যানেজের চেষ্টা করছে বলে জানান এলাকাবাসী।

জানা যায়, গত শনিবার রাতে একই এলাকার বিএনপি নেতা ফরহাদ হোসেনে দোকানের কর্মচারী ইসমাইল হোসেনের সাথে গিয়াস উদ্দিনের সাথে পূর্বের বিরোধ নিয়ে কথা কাটা হয়। এক পর্যায়ে ইসমাইল গিয়াসকে এলোপাতাড়ি পেটায় এবং কয়েকটি আছাড় দেয়। এতে গিয়াস অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরেরদিন রোববার রাতে নিজ বাড়িতে গিয়াসের মৃত্যু হয়।

‎এ দিকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন বলেন,  গিয়াস আমার ভাগিনা। সে দীর্ঘদিন থেকে মানুষিকভাবে অসুস্থ। কিন্তু ইসমাইল তাকে কয়েকটি আছাড় দিয়েছে শুনেছি। বিষয়টি আমরা পুলিশকে অবহিত করেছি।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, গিয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় এক হাজার রোগী। ক্যাম্পে অর্থোপেডিক, চক্ষু ও মেডিসিন বিভাগের নয় জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দেন। পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

শনিবার( ২৯ আগষ্ট) সকালে স্থানীয় সাংসদ ও সংসদের হুইপ এবিএম আশরাফ নিজানের বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের আয়োজনে এবং স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু এবং হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, কমলনগর থানার ওসি মোঃ  ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ ।

‎হেল্প হ্যান্ডে ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন জানান, স্থানীয় সংসদ সদস্য এবিএম  নিজানের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কমলনগরের মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখা হবে। ধারাবাহিক কার্যক্রমের আওতায় প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
‎নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে অস্ত্রসহ মহিন উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানার নন্দীগ্রাম এলাকার  গোলাম রহমান হাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত ডঃ জাহাঙ্গীর আলম প্রকাশ খোকনের ছেলে। ওই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩  রাউন্ড কার্তুজ ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

‎জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, চন্দ্রগঞ্জের মহিন নামের এক যুবক অস্ত্রসহ বাড়িতে অবস্থান করছেন গোপন সংবাদে অভিযান দেওয়া হয়। পরে অস্ত্রসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। অস্ত্র আইনে মামলায় মহিনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওই কর্মকর্তা আরো বলেন।

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে  সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রায়পুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় প্রধান অতিথি এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামির বাংলাদেশ গড়ার জন্য মেধাবীদের অবদান বর্তমান সরকার অনুধাবন করতে পেরেছে। সবার জন্য শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। গত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার কারিকুলাম পরিবর্তন কাজ করছে। বর্তমান প্রজন্ম যেন শিক্ষার সুযোগ পায়, সেজন্য আমরা জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করছি।

রায়পুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, রায়পুর পৌর বিএনপির আহবায়ক এবিএম জিলানী, সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, বামনী ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা আকবর হোসেন সম্রাট, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আইনাল ও পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম নিশাদ প্রমুখ।

চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সর্দার।

‎তিনি চরফলকনকে শুধু উন্নয়ন নয়, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান। ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান তিনি।

‎জানা যায়, দেলোয়ার সর্দার ১৯৯৫ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে অবসরে এসে তিনি উপজেলা সদর হাজিরহাট বাজারে ব্যবসার পাশাপাশি  অসংখ্য সামাজিক কার্যক্রমের সাথে জড়িত হন। এর পর ২০২১ সালে বিভিন্ন প্রতিকূলতার পরেও  সর্বোচ্চ ভোট পেয়ে ওই ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন। ২০২২ সালে তিনি দেলোয়ার সর্দার বাইতুল উলুম কাওমি মাদ্রাসা স্থাপন করেন।

‎দেলোয়ার সর্দারের উল্লেখযোগ্য পরিকল্পনায় রয়েছে-উন্নত যোগাযোগব্যবস্থা ও টেকসই সড়ক উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তরুণদের জন্য দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল সেবা ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। সাধারণ মানুষ যাতে ইউনিয়ন পরিষদে এসে হয়রানির শিকার না হন এবং প্রয়োজনীয় সেবা সহজেই পান এমন একটি জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

‎চরফলকন ইউনিয়নের আগামীর চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সর্দার বলেন, “চরফলকনের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনপ্রতিনিধি, তরুণ সমাজ, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ চরফলকন গড়ে তুলতে চাই। এ ছাড়াও পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ, নাগরিক নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে চরফলকন ইউনিয়ন ভবিষ্যতে কমলনগরের একটি উন্নয়নের রোল মডেল হয়ে উঠতে পারে।

‎তিনি আরো বলেন, “আমার লক্ষ্য শুধু চেয়ারম্যান হওয়া নয়; মানুষের আস্থা ও সহযোগিতা নিয়ে চরফলকনের জন্য দৃশ্যমান ও টেকসই পরিবর্তন তৈরি করা।”

‎প্রসঙ্গত, এ বছরের নভেম্বরে দেশে ইউপি নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন সরকার। সেপ্টেম্বরের ১৫ তারিখে প্রথম দাফের তফসিল হতে পারে বলে জানা যায়। চরফলকন ইউনিয়নের নির্বাচন প্রথম দফায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি বিথীকা বিনতে হোছাইন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।  রোববার সকালে উপজেলার ১৮টি বিদ্যালয়, কমলনগর থানা, পুলিশ ফাঁড়ি ও কমলনগর প্রেসক্লাবে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন,  সাবেক কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নুর সোহাগ, উপজেলা মৎস্য জীবি দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব রেদোয়ান হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলাই যোদ্ধা মাহবুবুর রহমান আকতার ও চরলরেন্স ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রমুখ ।

‎এ সময় উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল এবং কমলনগর থানা, হাজিরহাট পুলিশ ফাঁড়ি ও কমলনগর প্রেসক্লাবে দাবার কোর্ট বিতরণ করা হয়।